বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

নারায়ণগঞ্জে মোটরসাইকেল রেস করতে গিয়ে যুবক নিহত, আহত ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাতুল ইসলাম রবি (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও দুই যুবকসহ এক দম্পত্তি আহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় মিজমিজি ক্যানেলপাড়স্থ ১০ পাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত দুজনের নাম হাবিব (২২) ও বিজয় (২২) জানা গেলেও দম্পতির বিষয়ে কিছু জানা যায়নি। নিহত রাতুল ইসলাম রবি সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পূর্বপাড়া এলাকার বাসিন্দা ফারুক হোসেনের ছেলে।

আহত হাবিব ও বিজয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী রোমান নামের একজন জানিয়েছেন, তিন বন্ধু মিলে নম্বরবিহীন দুটি মোটরসাইকেল চালিয়ে রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি রাস্তায় উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়।

মূলত নিহত এবং তার বন্ধুরা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল এবং আরেক পাশ থেকে এক দম্পতি তাদের শিশু সন্তানকে নিয়ে ফিরছিলেন।

ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই বজলুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি নম্বরবিহীন। এগুলো জব্দ করা হয়েছে। তবে আরেকটি গাড়িসহ দম্পতির খোঁজ পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক এর সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025