শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ঋণখেলাপির দায়ে ভোট করতে পারবেন না হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়ায় ভোটে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করার পর বৃহস্পতিবার হাইকোর্টের আগে দেওয়া ঋণখেলাপি তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ স্থগিত করা হয়েছে। ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবেই তালিকায় থাকছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।

এর মধ্যে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রও ৩ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়েছিল।

যদিও তার প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত হাসনাত আব্দুল্লাহ এর বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন। হাসনাত আব্দুল্লাহকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থন দিয়েছে।

এর মধ্যেই ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম উঠে আসে। হাইকোর্টের পূর্বের আদেশের স্থগিতাদেশ চেম্বার আদালতের মাধ্যমে স্থগিত হওয়ায় তিনি ঋণখেলাপি হিসেবেই থেকে যাচ্ছেন

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025