মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা, নিরাপত্তা ও শিক্ষা–বান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

মঙ্গলবার জামায়াত আমিরের বসুন্ধরাস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান নির্বাচন-পূর্ব সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষা ও গবেষণা কার্যক্রমের ধারাবাহিক অগ্রগতি, চলমান উন্নয়ন প্রকল্পসমূহ এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোকপাত করেন।

এ প্রসঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন কোনোভাবেই ব্যাহত না হয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব।

তিনি আরও বলেন, এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতা অব্যাহত থাকবে। দেশ, শিক্ষা ও তরুণ প্রজন্মের কল্যাণে সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025