মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

এরশাদ উল্লাহ’র স্বাস্থ্যের খোঁজ নিলেন জামায়াতের ডা. নাছের

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ’র স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. আবু নাছের।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এরশাদ উল্লাহ’র চট্টগ্রামের পাঁচলাইশস্থ বাসভবনে যান ডা. মো. আবু নাছের।

তিনি এরশাদ উল্লাহ’র শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এসময় দুই নেতা কুশলবিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়।

ডা. মো. আবু নাছের বলেন, বড় একটি দুর্ঘটনার পর এরশাদ উল্লাহ আবারও সুস্থভাবে রাজনৈতিক মাঠে ফিরে এসেছেন, যা আমাদের আশান্বিত করেছে। রাজনৈতিক ময়দানে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও সর্বস্তরের জনগণকে একটি মেসেজ দিতে চাই, এই প্রতিযোগিতা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে। এটি যেন কোনোভাবেই প্রতিহিংসায় রূপ না নেয় তা আমাদের লক্ষ্য রাখতে হবে।

ডা. আবু নাছেরের আগমনকে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ উল্লেখ করে এরশাদ উল্লাহ বলেন, এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করায় আমি কৃতজ্ঞ। আমি মনে করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর দেশকে প্রাধান্য দিতে গেলে আমাদের একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে। আমাদের একে অন্যের প্রতি শ্রদ্ধাশীলতা থাকতে হবে। আমাদের নতুন প্রজন্ম কোনো অবস্থায়ই যেন হিংসা-বিদ্বেষ-হানাহানিতে যেন না জড়ায় তা লক্ষ্য রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025