মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহদী আমিন। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহদী আমিন নিয়মিতভাবে গণমাধ্যমকে ব্রিফিং করবেন।

এর আগে কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাবিষয়ক বিএনপি কমিটির প্রথম বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে ৪১ সদস্যের কমিটি গঠন করে বিএনপি। এতে সদস্যসচিব হিসেবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025