মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন: এটিএম আজহার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে কেউ যেন ভোট ডাকাতি করতে না পারে, সে ব্যাপারে সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (২ জানুয়ারি) টাঙ্গাইল শহরের সাবালিয়ার জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এটিএম আজহার বলেন, ক্ষণস্থায়ী এ জীবনে সৎ কাজের কোনো বিকল্প নেই। অনেকেই দুনিয়ার কিছু স্বার্থ ও জড়বাদী আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে। অপরদিকে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতার জন্য সংগ্রাম করি। আমাদেরকে আরও সাহসিকতার সঙ্গে চেষ্টা ও সাধনা করতে হবে।

মতবিনিয়ময় সভায় জেলা আমির ও টাঙ্গাইল সদর আসনের মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, মাওলানা বুরহানুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, শহর আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025