মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

বেগম জিয়ার আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের মানুষ বেগম খালেদা জিয়া জন্য কাঁদছেন। তার দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা সবার হৃদয়ে ধারণ করতে হবে। তিনি মহাকাব্য ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের প্যারেড মাঠে বৌদ্ধদের ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, মৃত্যুঞ্জয়ী গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন ও ভাবনা ধারণ করে দেশ এগিয়ে যাবে। তিনি আমাদের মধ্যে নেই, সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। কিন্তু তিনি তার আদর্শ রেখে গেছেন।

তিনি আরও বলেন, সব ধর্মের মানুষকে নিয়ে বেঁচে থাকার তার (খালেদা জিয়া) যে ধারণা, তা আমাদের অনুকরণ ও অনুসরণ করতে হবে। তার জন্য সবাইকে দোয়া করতে হবে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা চলছে। মানুষের কল্যাণে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, অন্যের মতভেদের প্রতি সম্মান দেখানোর বিষয়টি আমরা ভুলে গেছি।

ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, উন্নয়নের সুফল প্রত্যেক মানুষের বাড়ি পৌঁছে দিতে হবে। দেশে কোনো বৈষম্য থাকবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025