শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বাংলাদেশে এবং মুসলিম বিশ্বের মধ্যে স্মরণকালের বৃহৎ জনসমাবেশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। লাখ লাখ মানুষ এ জানাজায় অংশগ্রহণ করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা সম্পন্ন হয়।

এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দেশি ও বিদেশি কূটনীতিকরাও তাদের শেষ শ্রদ্ধা জানান।

জানাজা ছিল লোকে লোকারণ্য। যেন তিল ধারণের ঠাঁই ছিল না। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত মানুষ ছড়িয়ে পড়েন, তিল ধারণের জায়গা প্রায় ছিল না। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এ ধরনের বিশাল জনসমাবেশ তারা আগে কখনো চোখে দেখেননি। অনেকেই দাবি করেন এটিই মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা।

এদিন দুপুর ৩টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। তার আগে শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশ পাশের কয়েক কিলোমিটারজুড়ে মানুষ অবস্থান নেয় জানাজায় অংশ নিতে। তিল ধারণের জায়গা নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025