শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

মায়ের জন্য দোয়া পাঠ করছেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহের পাশে বসে দোয়া পাঠ করেছেন তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার সকালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি অ্যাম্বুলেন্সে করে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয় খালেদা জিয়ার মরদেহ।

এরপর পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। সেখানে মায়ের মরদেহের কফিনের পাশে বসে দোয়া পাঠ করেন তারেক রহমান।

সেই সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার মেয়ে জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। ছিলেন বিএনপি নেতাকর্মীরাও।

এ সময় বাসভবনটির চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুরো এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানাজা শেষে খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হবেন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025