মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা-১১ আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম

জোটের সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১১ আসন ছেড়ে দেওয়া জামায়াত ইসলামীর প্রার্থী আতিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এ আসন থেকেই নির্বাচন করবেন।

নাহিদ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় আতিকুরের বাসায় যান। এসময় নাহিদকে ফুলেল শুভেচ্ছা জানান আতিকুরসহ জামায়াত নেতারা। সেখানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে এনসিপির সঙ্গে জামায়াতের আসন সমঝোতা হওয়ার পর আতিকুর সোমবার (২৯ ডিসেম্বর) নাহিদকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। এতে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া, প্রচারণা কার্যক্রম ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন ।

তিনি বলেন, ‘আমরা সবাই সংগঠনের সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ অনুগত ও আস্থাশীল। ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা একযোগে কাজ করবো ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন আমাদের সব প্রচেষ্টা তার সন্তুষ্টি ও দ্বীনের বিজয়ের জন্য কবুল করুন। আমিন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025