মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এরপর তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতে এই তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে বিএনপির মহাসচিব এ তথ্য জানিয়েছেন বলে জানান তিনি।

আসিফ নজরুল জানান, খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় কর্মসূচি নির্ধারণে আয়োজিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিনদিনের জন্য রাষ্ট্রীয় শোক ও কাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025