মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা-১৩ মামুনুল হককে আসন ছেড়ে শুভকামনা জানালেন জামায়াতের মোবারক

ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে শুভকামনা জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। তিনি জামায়াতে পক্ষ থেকে এই আসনটির সম্ভাব্য প্রার্থী ছিলেন। জামায়াতের সঙ্গে সমোঝতা করে নির্বাচন করায় আসনটিতে মাওলানা মামুনুল হককে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) জানায়াতের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন তার ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, ঢাকা-১৩ সংসদীয় আসনে মাওলানা মামুনুল হকের জন্য আন্তরিক শুভকামনা।

তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে দায়িত্ব পালনের পর আজ একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের অধ্যায় শেষ হলো। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ঢাকা-১৩ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছি। সম্মিলিত প্রচেষ্টার ফলে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার পক্ষে জনগণের ইতিবাচক সাড়া ও সমর্থন তৈরি হয়েছে, যা সাম্প্রতিক জরিপেও প্রতিফলিত হয়েছে- আলহামদুলিল্লাহ।

ঢাকা-১৩ আসনের জনগণের উদ্দেশে তিনি বলেন, এই আসনের সম্মানিত জনগণ এবং আমার সঙ্গে কাজ করা সব ভাই-বোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দায়িত্ব পালনের সময় কারও মনে কষ্ট দিয়ে থাকলে বিনীতভাবে ক্ষমাপ্রার্থনা করছি। আমরা সংগঠনের সিদ্ধান্তের প্রতি অবিচল থেকে ইনসাফ, ন্যায় ও মানবিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

মহান আল্লাহ তা’আলা আমাদের সব প্রচেষ্টা কবুল করুন, আমিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025