মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

ঐকমত্য কমিশনে আলাপের সময় জামায়াতের সঙ্গে মতের মিল তৈরি হয়েছে: আখতার

ঐকমত্য কমিশনে আলাপের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এক ধরনের মতের মিল তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আজ (রোববার, ২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘সংস্কারের বিষয়টাকে প্রধান বাস্তবায়নের ইস্যু রেখে, বাংলাদেশকে নতুন করে গড়তে গিয়ে, ঐকমত্য কমিশনে আমরা যখন আলাপ করেছি তখন স্বাভাবিকভাবে জামায়াতের সঙ্গে আমাদের এক ধরনের মতের মিল তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘সেসব প্রেক্ষাপটে এবং সংস্কারকে বাস্তবায়নের জায়গায় রেখে জামায়াতের সঙ্গে সামনের নির্বাচনের ক্ষেত্রে সমঝোতার বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় নি।’

এদিকে জামায়াতের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার কারণে দলের ভেতরে একটি অংশের আপত্তি রয়েছে। যে কারণে ২১৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি এরই মধ্যে তাসনিম জারা ও তাজনূভা জাবীন পদত্যাগ করেছেন।

এরই মধ্যে কেন্দ্রীয় কমিটির ৩০জন সদস্য শনিবার দলীয় প্রধান নাহিদ ইসলামকে স্মারকলিপিও দিয়েছেন। এমন অবস্থায় দলীয় নেতাদের পদত্যাগ দলে প্রভাব ফেলবে কী-না এমন প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, ‘এনসিপির শুরু থেকে অনেকে আমাদের দলে যুক্ত হয়েছেন। হয়তো অনেকে পদত্যাগও করেছেন। ব্যক্তির যে সিদ্ধান্ত সে সিদ্ধান্তকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি। একইসঙ্গে আমরা মনে করি অতীতেও আমাদের দল থেকে দুয়েকজন বিছিন্নভাবে পদত্যাগ করেছিল, সে সময়েও আশঙ্কার কথা বলা হয়েছিল।’

এনসিপির সদস্যসচিব বলেন, ‘আওয়ামী লীগের আমলে ৬টি মামলায় ৩ বার কারাভোগ করেছি। মোদি বিরোধী আন্দোলনে হত্যা ও বিস্ফোরণ মামলায় খালাস, আর আজ বাকি মামলার জামিন হয়। বিগত সময়ে ভুয়া মামলা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025