রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০ কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া

তারেক রহমানের পরিকল্পনার ওপর নজর রাখবে জামায়াত: শফিকুর রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। তার প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বসিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা, পাশাপাশি এই ঘটনাকে ইতিবাচকভাবে দেখছে দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিবিসি বাংলাকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের বিষয়ে তারেক রহমান কী ভূমিকা রাখবেন, তার পরিকল্পনা কী এবং তা বাস্তবায়ন কিভাবে হবে—এসব বিষয়ে জামায়াত নজর রাখবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বিবিসি বাংলাকে বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে তিনিও ইতিবাচকভাবে দেখেন।

তিনি মনে করেন, তারেক রহমান কীভাবে রাজনৈতিক ভূমিকা রাখবেন, তার ওপরই জাতীয় রাজনীতিতে তার অবস্থান নির্ধারণ হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025