মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী? রণক্ষেত্র দিল্লি , ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির উজানের ঢল-ভারী বৃষ্টিতে বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি শেরপুরে পাহাড়ি ঢলে মানুষসহ ভেসে গেল সেতু শ্রীপুরে শিশু রাজিয়া হত্যা মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্র-ইরানের ব্যাপক পাল্টাপাল্টি হামলা ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম হামাসের নতুন প্রধান হলেন খলিল আল-হাইয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশবাসীর ভালোবাসায় সিক্ত তারেক রহমান, জানালেন কৃতজ্ঞতা

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে সিলেটে অবতরণের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি। তাকে অভ্যর্থনা জানাতে অপেক্ষারত লাখো মানুষের ভালোবাসায় অভিভূত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুর ১টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে তারেক রহমান লেখেন, সবার প্রতি কৃতজ্ঞতা।

এর আগে, শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে বরণ করেন শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরুসহ একে একে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে অভিবাদন জানান।তারেক রহমানের আগমন উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে গুলশানের ১৯৬ নম্বর বাড়ি। এরইমধ্যে সেখানে পৌঁছে গেছেন জুবাইদা রহমান ও জাইমা রহমান। বর্তমানে তারেক রহমান তার জন্য প্রস্তুতকৃত ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চের পথে রয়েছেন। সেখানে ভাষণ শেষে তিনি তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025