মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম :
আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী? রণক্ষেত্র দিল্লি , ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির উজানের ঢল-ভারী বৃষ্টিতে বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি শেরপুরে পাহাড়ি ঢলে মানুষসহ ভেসে গেল সেতু শ্রীপুরে শিশু রাজিয়া হত্যা মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্র-ইরানের ব্যাপক পাল্টাপাল্টি হামলা ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম হামাসের নতুন প্রধান হলেন খলিল আল-হাইয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুলের মালা পরিয়ে তারেক রহমানকে বরণ করলেন শাশুড়ি

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পারিবারিক অভ্যর্থনা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দেশে পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে প্রথম ফুলের মালা পরিয়ে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।

এর আগে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ভিআইপি লাউঞ্জে প্রবেশ করলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এরপর দলের স্থায়ী কমিটির সদস্যসহ উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি–২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় ৬ হাজার ৩১৪ দিন পর দেশের মাটিতে পা রাখেন তিনি।

এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ অন্য সফরসঙ্গীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025