রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০ কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া

৩ জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এবং দেশে সব অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) দুপুর ১২টায় ঢাকা শহরের মানিক মিয়া অ্যাভিনিউতে কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে দলটি।

মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা সমন্বয় সভা করেছেন।

সূত্রে জানা গেছে, সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে এক মিলিয়নেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করবেন। তৃণমূল পর্যায়ে প্রস্তুতিও ইতোমধ্যেই শুরু হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার প্রয়োজন। পাশাপাশি দেশব্যাপী ছড়িয়ে থাকা সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আটক করা অত্যাবশ্যক। তিনি বলেন, এই দাবিসমূহ পূরণ না হলে সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025