বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু সিরাজগঞ্জে আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র পেয়েছে ইসি চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

প্রথম আলো, ডেইলি স্টার ও নূরুল কবীরের ওপর হামলায় জাময়াতের আমিরের নিন্দা

প্রথম আলো, ডেইলি স্টার এবং প্রবীণ সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। দেশের বাইরে অবস্থান করা জামায়াত আমির শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে এসব কথা বলেন।

প্রথম আলো, ডেইলি স্টার এবং প্রবীণ সম্পাদক নুনূরুল কবীরের ওপর হামলা ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের স্থিতিশীলতার পূর্বশর্ত এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা সবাইকে মিলেই নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার এক গভীর ষড়যন্ত্র চলছে এবং বিভাজনের সুযোগ নিয়েই আধিপত্যবাদ মাথাচাড়া দেয়। আজ ঐক্যবদ্ধ হতে না পারলে ওসমান হাদীর স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে না।

হাইকমিশন কার্যালয়সহ কয়েকটি কালচারাল সেন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

ধর্ম অবমাননাকে চরম অন্যায় ও গর্হিত কাজ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কেউ এ অন্যায় করলে আদালতের মাধ্যমে তার বিচার নিশ্চিত করতে হবে। তবে আইন হাতে তুলে নিয়ে ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

তিনি বলেন, বিচার নিজ হাতে তুলে নেওয়া ইসলামের শিক্ষা নয়।

জামায়াত আমির বলেন, এ দেশের মূলধারার সকল ইসলামপন্থি দল ও সংগঠন নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং কোনো অবস্থাতেই আইন নিজেদের হাতে তুলে নেওয়ার পক্ষে নয়। পরিকল্পিত উপায়ে স্যাবোটাজ করার জন্যই কোনো পক্ষ এ কাজ করে থাকতে পারে। ঘটনা ঘটার পূর্বে কোনো সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়া এবং ঘটনার দীর্ঘ সময় পরও আইন-শৃঙ্খলা বাহিনীর এগিয়ে না আসা প্রমাণ করে, প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা দোসররা এই স্যাবোটাজ পরিকল্পনার অংশ হয়ে থাকতে পারে। এ কারণে দেশবাসীকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025