বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে একই পরিবারের পাঁচজন ও আরেক পরিবারের ৩ জন রয়েছে। তারা হলেন, সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২), সুমাইয়া (এক বছর ছয় মাস) ও নুরজাহান লাকি (৩০)।

সোমবার (৩ মার্চ) ভোরের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। সবাইকে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দগ্ধ নারী-শিশুসহ ৮ জনকে আনা হয়েছে। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। হান্নানের শরীরের ৪৫ শতাংশ, শিশু সুমাইয়ার ৪৪ শতাংশ, রুপালির ৩৪ শতাংশ, সাব্বিরের ২৭ শতাংশ, নুরজাহান লাকির ২২ শতাংশ, সামিয়ার ৯ শতাংশ ও জান্নাতের তিন শতাংশ পুড়ে গেছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ধারণা করা হচ্ছে, বাড়িটির নিচ দিয়ে একটি গ্যাসের লাইন গেছে। সেই লাইনের লিকেজ থেকে বাড়িটি গ্যাস চেম্বার হয়ে যায়। রাত আড়াইটার দিকে হয়তো মশার কয়েল থেকে আগুন ধরেছে কিংবা বিদ্যুৎ সংযোগ থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025