সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

শীতে কাঁপছে পঞ্চগড়। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বেশ কয়েকদিন ধরে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

আজ শুক্রবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ৬টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীতের বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। এ ছাড়া বিপাকে পড়েছেন দিনমজুরেরা।

হিম বাতাসের কারণে তারা বাইরে বের হতে পারছেন না।তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, ‘সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে জেলায়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025