শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

আবারও বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার হুমকি দিলেন অমিত শাহ

দিল্লি ও এর আশপাশে আশ্রয় নেওয়া অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভারত থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই মধ্যে দিল্লি পুলিশকে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (১ মার্চ) নিজ কার্যালয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। ওই বৈঠকেই তিনি অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের দেশ থেকে বের করে দিতে পুলিশদের নির্দেশ দিয়েছেন।

ওই বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, দিল্লির আশপাশে বসবাসরত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ব্যাপারে পুলিশের কাছে তথ্য জানতে চান অমিত শাহ। আমরা তাঁকে জানাই যে, দিল্লির আশপাশের এলাকার বাংলাদেশি ও রোহিঙ্গাদের ব্যাপারে নিরীক্ষা চলছে। যারা ভুয়া নথি কিংবা কোনো নথি ছাড়াই বসবাস করছে তাদের তালিকা করা হচ্ছে।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসী ও অনুপ্রবেশকারীরা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এ ব্যাপারে আমাদের সবার কঠোর হতে হবে। অবৈধ অভিবাসীদের অবশ্যই যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানো হবে।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অমিত শাহ আরও বলেন, ‘অবৈধ অভিবাসীদের এটি একটি বড় নেটওয়ার্ক। যেকোনো মূল্যে এই নেটওয়ার্ক ধ্বংস করতে হবে। সকল অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। এ জন্য প্রয়োজনে কঠোর অভিযান চালাতে হবে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025