সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম :
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে উপ-নির্বাচনে সেনা চায় জামায়াত রাতে সুরা মুলক তিলাওয়াতের ফজিলত শেখ হাসিনার তিন সংসদকে বিএনপি সরকার অবৈধ ঘোষণা করেনি: নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ১৪৬টি ফ্লাইট স্থগিত বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় তেহরান: আরাঘচি বর্ণাঢ্য আয়োজনে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি রংপুরে ব্যাটারিচালিত রিক্সা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি

সচিবালয়ে আগুন, আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন কর্মকর্তা-কর্মচারীরা

রাজধানীর সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের এক্সজস্ট ফ্যানের বৈদ্যুতিক সংযোগে গোলযোগের কারণে আগুন লাগে। এতে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। অ্যালার্ম শুনে ভবনের কর্মকর্তা-কর্মচারীরা বাইরে বেরিয়ে আসেন। যদিও কয়েক মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়।

আধুনিক স্থাপত্যকলায় নির্মিত ২০ তলা এ ভবনে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করেন।

দুপুর ২টার দিকে নতুন এক নম্বর ভবনের দশম তলায় বিদ্যুৎ বিভ্রাট হয় বলে জাগো নিউজকে জানান সচিবালয় ফায়ার ইউনিটে দায়িত্ব পালনকারী ফায়ার ফাইটার মো. রুবেল। 

তিনি বলেন, আমরা আগুন লাগার খবর পাই দুপুর ২টায়। ২ মিনিটের মধ্যে প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। ১৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে তারা।

মো. রুবেল আরও বলেন, সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের দশম তলায় ভবনের বাইরের এক্সজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল। আগুনে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠলে তারা আতঙ্কে ভবনের নিচে নেমে আসেন। আমরা দশতলা থেকে ধোঁয়া উঠতে দেখেছি। এরমধ্যে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025