মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির জন্য আ’লীগ সরকারের জুলুম দায়ী:মঈন খান

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে অবনতি হচ্ছে, সেজন্য তার ওপর বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অন্যায়-জুলুম দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (২৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ওলামা দল এই দোয়া মাহফিলের আয়োজন করে।

মঈন খান বলেন, দেশের প্রথিতযশা চিকিৎসক যারা রয়েছেন তারা সার্বক্ষণিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেবা করে যাচ্ছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যা কিছু করা সম্ভব, আমি বলবো তারচেয়েও বেশি তারা চেষ্টা করছেন বলে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, আজ কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ ঘরে ঘরে বসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। চোখে না দেখলে বিশ্বাস হয় না মানুষ তাকে কীভাবে ভালোবাসে।

ড. মঈন খান বলেন, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ করে দিন, যিনি গণতন্ত্রের সাধক এবং দেশের আপসহীন নেত্রী হিসেবে কোনো অন্যায়ের সঙ্গে কোনো দিন আপস করেননি। এমন একজন এবং মহান আল্লাহতায়ালা তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের কাছে আবার ফিরিয়ে আনবেন এই প্রত্যাশা রাখছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025