বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৩৩) নামের এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন লালদিঘী এলাকার জেলা পরিষদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইলের বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলায়। তিনি চট্টগ্রাম নগরীর লালদিঘী এলাকার একটি চায়ের দোকানে কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেটের বিপরীত পাশের রাস্তা দিয়ে বাসায় ফিরছিলেন ইসমাইল। এসময় ছিনতাইকারীরা তার পথরোধ করে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে কয়েকজন পুলিশ সদস্য আহত অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025