Editor Panel
- ২৭ নভেম্বর, ২০২৫ / ১৪৪ Time View
ঢাকা ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার বিকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি আফটার শক ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ বৃহস্পতিবার বিকালে ভূমিকম্প অনুভূত হওয়ার পর এই কথা জানায় আবহাওয়া অধিদফতর।
এর আগে বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত।
রিখটার স্কেলের মাত্রা পাওয়া গেছে ৩.৬। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ভূকম্পনটির উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।