বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর রায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, সাবেক ছাত্রদল নেতার নামে মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাড়ায় এনে মালবাহী জাহাজ কেটে বিক্রির অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেনসহ সাতজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জাহাজ মালিক একটি মামলা করেছেন।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় গেলো ১৫দিন ধরে মেঘনা নদীর তীরে এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ড জাহাজটি কেটে বিক্রি করা হয় বলে জানা গেছে।

এ ঘটনায় বুধবার (২৬ নভেম্বর) জাহাজের মালিক রাকেশ শর্মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করলে এজাহারনামীয় নজরুল ইসলাম নামের এক বিএনপি কর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার অন্যান্য আসামিরা হলেন, মো. জাফর, ইকবাল হোসেন, এমদাদুল হক, জাফর মিয়া, শাহাদাত হোসেন। গ্রেফতার নজরুল ইসলাম নোয়াখালির হাতিয়া উপজেলার চরবগুলা গ্রামের ইমানুল হকের ছেলে।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলামের ছেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি সিন্ডিকেট তৈরি করে চট্টগ্রাম থেকে ডাম্ব বার্জ (ডিবি) নামের একটি জাহাজ ভাড়ায় এনে সেটি কেটে বিক্রি করে দেন। সিন্ডিকেটের সদস্য জাফর নামক একজনের মাধ্যমে এক মাসের চুক্তিতে সাতলাখ ২০ হাজার টাকা ভাড়া দেওয়ার কথা বলে এটি নিয়ে আসা হয়েছিল।

পরে জাহাজটি এনে শাহাদাতের নেতৃত্বে অন্যান্য আসাসিসহ ১০-১৫ জন কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে ভেতরে কেটে স্টিলের প্লেট বিক্রি করে। সবশেষ রোববার সকালে মালিকপক্ষ খবর পেয়ে ওইদিন রাতে ঘটনাস্থলে গিয়ে তাদের মালবাহী জাহাজ কেটে ফেলার সত্যতা দেখতে পান। জাহাজ কেটে ফেলায় কারণে এক কোটি ৬০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে মালিকের অভিযোগ।

জাহাজের মালিক রাকেশ শর্মা জানান, এক মাসের চুক্তিতে মো. জাফর নামক আসামি মাল আনা নেওয়ার জন্য জাহাজটি ভাড়া করে নিয়ে আসেন। কিন্তু সে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সিন্ডিকেট করে শাহাদাতের বাবার শিপইয়ার্ডে কেটে বিক্রি করে দেন। বিষয়টি নিয়ে কথা বলা হলে শাহাদাতের বাবা রফিকুল ইসলাম ক্ষতিপূরণের আশ্বাস দিয়েও তালবাহানা করায় তিনি মামলা করেন।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের বাবা ও শিপইয়ার্ডের মালিক বিএনপি নেতা রফিকুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরে জাহাজ কাটা বন্ধ রাখা হয়েছে। তবে মালিকপক্ষের সঙ্গে সমঝতার চেষ্টা চলছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, জাহাজ কেটে বিক্রির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025