মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশবাসী অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’:জামায়াত আমির ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও ৫ মোবাইল ছিনতাই নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন ইলন মাস্ক টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছি: ইশরাক চট্টগ্রামে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যুবক নিহত স্কুলে মারামারিতে জড়ানো সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

শেখ হাসিনার ব্যাংক লকার থেকে জব্দ স্বর্ণ নিয়ে যা বলছে দুদক

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার নামে থাকা দু’টি ভল্ট থেকে যে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, সেটির মালিক কেবল শেখ হাসিনা একা নন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন।

বুধবার দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দুদক মহাপরিচালক বলেন, জব্দ স্বর্ণালংকারের মধ্যে কিছু স্বর্ণালংকার সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ছিল, কিছু স্বর্ণালংকার তার মেয়ের ছিল, কিছু স্বর্ণালংকার তার বোনের ছিল। আলাদা আলাদা মার্কিং করা ছিল স্বর্ণালংকারগুলো।

তিনি বলেন, আমাদের অনুসন্ধানকারী দলের কর্মকর্তারা যারা রয়েছেন, তারা এগুলো পৃথক করবেন কার কোন অংশটুকু আছে।

অতীতে নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা যে সম্পদের বিবরণী দিয়েছেন, সেখানে এসব স্বর্ণের কথা উল্লেখ ছিল কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক।

তিনি বলেন, সম্পদবিবরণী যাচাই করলে জানা যাবে স্বর্ণগুলো জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ কি না। যদি আয়ের উৎস জানা না যায় বা তা বৈধ আয়ের সঙ্গে সংগতিপূর্ণ না হয়, তবে তা অবৈধ সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025