বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ নিহত খুলনায় পুকুরে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড: আইসিটি মন্ত্রী ইরানে টানা হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রূপপুরগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১ আহত ১২ মাগুরায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি ৮০০ ছাড়াল আগামী বছরের শুরুরদিকে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

এভারকেয়ার হাসপাতালের পথে খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গুলশানের বাসা থেকে রওনা করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিএনপি-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নিয়মিত চিকিৎসা আর কিছু প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

এর আগে তিনি সর্বশেষ ১৫ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া জটিল বিভিন্ন অসুস্থতায় চিকিৎসাধীন। সাম্প্রতিক সময়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার নিয়মিত চেকআপের প্রয়োজন হচ্ছে বলেও দলীয় সূত্র জানিয়েছে।

হাসপাতালে পৌঁছানোর পর প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025