সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
রান্নার কষ্ট লাঘবে মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী রাবি ছাত্র উপদেষ্টাকে ছাত্রদল নেতার হুমকি, শিবিরের নিন্দা সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ১৫৬ জন বাংলাদেশি হজযাত্রী প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বজ্রপাতে একদিনেই প্রাণ গেলো ১৪ জনের ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা -তুরস্কের নেতৃত্বে গাজায় আসছে ইতিহাসের ‘সর্ববৃহৎ’ নৌবহর ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

ইসি সচিব নিরাপত্তা নিশ্চিতে দেশকে রেড-ইয়েলো-গ্রিন জোনে ভাগ করা হবে

ভোটের নিরাপত্তা নিশ্চিতে সারাদেশকে তিনটি জোনে ভাগ করা হচ্ছে। জোনগুলো হলো রেড, ইয়েলো ও গ্রিন। ভোটের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার (২৩ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। এর আগে তিনি কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েকের সঙ্গে বৈঠক করেন।

পরে সংবাদমাধ্যমের কাছে ইসি সচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও জানতে চান সফররত মহাসচিব। জবাবে বলেছি, সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন; এ তিন জোনে ভাগ করা হচ্ছে। সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে।

বৈঠকে কমনওয়েলথ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে কি কি সহায়তা লাগবে, সেসবও জানাতে বলা হয়েছে। প্রয়োজন হলে সহায়তা চাওয়া হবে, যোগ করেন আখতার আহমেদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025