বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম :
দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ নিহত খুলনায় পুকুরে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড: আইসিটি মন্ত্রী ইরানে টানা হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রূপপুরগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১ আহত ১২ মাগুরায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি ৮০০ ছাড়াল আগামী বছরের শুরুরদিকে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল, ৩৪২ ফিলিস্তিনি নিহত

গাজায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর ৪৪ দিনে কমপক্ষে ৪৯৭ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে দফায় দফায় হামলা চালাচ্ছে। এতে প্রায় ৩৪২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু, নারী এবং বয়স্ক লোকজন।

গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, আমরা ইসরায়েলি দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তির ক্রমাগত গুরুতর এবং পদ্ধতিগত লঙ্ঘনের তীব্র নিন্দা জানাই।

এসব হামলা আন্তর্জাতিক মানবিক আইন এবং চুক্তির সঙ্গে সংযুক্ত মানবিক প্রোটোকলের স্পষ্ট লঙ্ঘন। শনিবার ২৭ দফা যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব হামলায় ২৪ জন নিহত এবং আরও ৮৭ জন আহত হয়েছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে ফিলিস্তিনিরা যে মানবিক ও নিরাপত্তাগত পরিণতি ভোগ করছেন তার জন্য ইসরায়েলই দায়ী।

শনিবার গাজাজুড়ে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এসব হামলায় শিশুসহ কমপক্ষে ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজার তথাকথিত হলুদ রেখার অভ্যন্তরে ইসরায়েলি-অধিকৃত অঞ্চলে হামাসের এক যোদ্ধা ইসরায়েলি সৈন্যদের ওপর আক্রমণ করার পর তারা সর্বশেষ এই হামলা করে ।

ওই বিবৃতিতে বলা হয়েছে, হামাসের শীর্ষ পাঁচ সদস্যকে হত্যা করা হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

টিটিএন

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025