বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

জামায়াত আমীরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেট একটি সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠকটি আমীরে জামায়াতের বসুন্ধরা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠেয় এই বৈঠকে তার সঙ্গে ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেক।

জামায়াত আমীরের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালীকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক এবং অর্থনৈতিক সহযোগিতাসহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা হয়।

আমীরে জামায়াত বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন। বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ফ্রান্সের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও বেগবান হবে বলেও এসময় বৈঠকে আশা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025