মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

কুড়িলে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে রিকশার গ্যারেজ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৭টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি কোনো খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025