বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে মৌলভীবাজার পানিতে নিমজ্জিত বেশিরভাগ ধানক্ষেত, দিশেহারা কৃষক ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুতি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, শেখ হাসিনার রায় ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমার বাসায় হামলা নিয়ে আমি আতঙ্কিত নই, বরং বিভিন্ন জায়গায় আগুন দেয়া হচ্ছে; প্রাণও চলে গেছে- সেটা নিয়ে আমাদের কনসার্ন।

উপদেষ্টা আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। ওরা যা চেষ্টা করেছে, সেই পর্যায়ে যেতে পারবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025