মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম :
দেশবাসী অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’:জামায়াত আমির ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও ৫ মোবাইল ছিনতাই নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন ইলন মাস্ক টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছি: ইশরাক চট্টগ্রামে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যুবক নিহত স্কুলে মারামারিতে জড়ানো সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’

জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হবে বলে প্রত্যাশা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। তজুমদ্দিন উপজেলা বিএনপি এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

আগামীকাল সোমবার হাসিনার মামলায় আদালতের রায়কে সামনে রেখে হাফিজ উদ্দিন বলেন, দেশের প্রত্যেকটা মানুষ মনে করে, শেখ হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন।

তিনি বলেন, অধিকাংশ দল এবং সাধারণ জনগণ মনে করে গণভোটের জন্য আলাদা দিন ঠিক করলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে। তাই একই দিন নির্বাচন ও গণভোট হলে দেশের অনেক সাশ্রয় হবে। কারণ এ মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না।

হাফিজ বলেন, জনগণ নির্বাচনের মাধ্যমে সঠিক রায় দেবে।

সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত সরকারের। কীভাবে আগামী দিনের বাংলাদেশ চলবে তা স্থির করবেন আগামী দিনের সংসদ সদস্যরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025