মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা দেশবাসী অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’:জামায়াত আমির ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও ৫ মোবাইল ছিনতাই নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন ইলন মাস্ক টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছি: ইশরাক

ঢাকা-১২ আসনে আনোয়ারুজ্জামানের মনোনয়ন দাবিতে মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আনোয়ারুজ্জামান আনোয়ারের মনোনয়ন দাবিতে রাজধানীর ফার্মগেটে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত আনন্দ সিনেমা হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, ঢাকা-১২ আসনের বিভিন্ন স্তরের মানুষজনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। আনোয়ারুজ্জামান আনোয়ার বিএনপির ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী।

শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ মিছিলে নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন থানা ইউনিটের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম চপল, আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় নেতারা।

অংশগ্রহণকারীরা জানান, আনন্দ সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিজয় সরণি মোড় ঘুরে আবারও একই স্থানে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। দলীয় মনোনয়নপ্রত্যাশী আনোয়ারুজ্জামান আনোয়ারের এলাকায় গ্রহণযোগ্যতা এবং নেতৃত্বের যোগ্যতার কথা তুলে ধরতেই এই সমাবেশ করা হয়েছে বলে দাবি আয়োজকদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025