সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

৫ দফা দাবিতে রংপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট এবং উভয় কক্ষে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে অবাধ, সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় নগরী রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা।

শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুম’আ বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, গ্রান্ড হোটেল মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জুলাই জাতীয় সনদের ভিত্তি দিতে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে জাতীয় সংসদ নির্বাচন, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, নভেম্বরে গণভোটসহ নির্বাচনের আগেই বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার অবশ্যই করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও রংপুর মহানগরী শাখার আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, মহানগর সহকারী সেক্রেটারি ও রংপুর-১ গঙ্গাচড়া-সদর আংশিক নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত এমপি প্রার্থী রায়হান সিরাজী ও মহানগর সহকারী সেক্রেটারি আল আমীন হাসান বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025