বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা দেশবাসী অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’:জামায়াত আমির ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও ৫ মোবাইল ছিনতাই নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন ইলন মাস্ক টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছি: ইশরাক

রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গত দুদিন ধরে গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতি প্রতিরোধে সড়কের কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি রেলপথেও নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার মন্ত্রণালয় থেকে রেলের বিভিন্ন বিভাগে চিঠি দিয়ে এই নির্দেশ দেওয়া হয়।

এতে সই করেছেন রেল মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা।চিঠিতে বলা হয়েছে, দেশে সম্প্রতি সংঘটিত কিছু অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রেললাইন, রেলসেতু, রেলস্টেশন, ট্রেনসহ সব স্থাপনায় দুষ্কৃতিকারীর যেকোনো ধরনের নাশকতা বা ধ্বংসাত্বক কার্যক্রম প্রতিরোধে বাড়তি সর্তকতা অবলম্বন করা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার প্রয়োজন। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়তি সতর্কতা অবলম্বন এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025