বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর রায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

ধানক্ষেতে ইঁদুর নিধনের বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ছাত্রের মৃত্যু

ভোলায় প্রাইভেট পড়ে বা‌ড়ি ‌ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে ভোলার চরফ্যাশন উপ‌জেলার ওমরপুর ইউনিয়নের মুখারবান্দা এলাকার তৈয়ব মাস্টার বা‌ড়ির সাম‌নে এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলো- ভোলার চরফ্যাশন উপ‌জেলার ওমরপুর ইউনিয়‌নের ১ নম্বর ওয়ার্ডের মো. ফ‌রি‌দ উদ্দি‌নের ছে‌লে মো. জিহাদ (১৫) ও একই ইউনিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের আলিগাঁও গ্রা‌মের মো. রিয়াজ হো‌সে‌নের ছে‌লে মো. জুবা‌য়েদ (১৫)। তারা চরফ্যাশন টি‌বি স্কু‌লের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, ওই এলাকার জাহাঙ্গীর আলম তার ধানক্ষে‌তে বেশ ক‌য়েক ‌দিন আগে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈ‌রি ক‌রেন। সোমবার বি‌কে‌লে জিহাদ ও জুবা‌য়ের প্রাইভেট পড়ে বা‌ড়ি ফির‌ছি‌ল। জাহাঙ্গীর আল‌মের ধানক্ষেতের রাস্তায় এলে ইঁদুর মারার ফাঁদে বৈ‌দ্যুতিক তা‌রের সঙ্গে জ‌ড়ি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে চরফ্যাশন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চি‌কিৎসকরা তা‌দের মৃত ঘোষণা ক‌রেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেন। এ ঘটনায় নিহ‌তদের প‌রিবার থে‌কে এখনও লি‌খিত অভিযোগ পাওয়া যায়‌নি বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025