বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনাম :
অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে মৌলভীবাজার পানিতে নিমজ্জিত বেশিরভাগ ধানক্ষেত, দিশেহারা কৃষক ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

ধানের শীষ আপনাদের পাশেই আছে, নৌকার সমর্থকদের মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। তবে নৌকার সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা। কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না। কারণ নৌকার যে মূল মাঝি তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন। তবে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশেই আছে।’

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সমর্থকদের আশ্বস্ত করে মির্জা ফখরুল বলেন, ‘ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।’

তিনি বলেন, ‘দেশের জনগণ পিআর না বুঝলেও তা চাপিয়ে দেবার চেষ্টা করছে ৮ দল। একইসঙ্গে গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পেছাতে ঝামেলা করছে তারা।’ দলগুলোর উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘আগে ভোটে জেতেন তারপর পিআর বাস্তবায়ন কইরেন। জোর করে জনগণের ওপর চাপিয়ে দিলে সেটা আমরা মানবো না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025