বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে মৌলভীবাজার পানিতে নিমজ্জিত বেশিরভাগ ধানক্ষেত, দিশেহারা কৃষক ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। আজ (সোমবার, ১০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না। খোলামেলা আলোচনা। তবে বৈঠকটি অবশ্যই গুরুত্বপূর্ণ।’

বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কী বিষয়ে এ বৈঠক ডাকা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে স্থায়ী কমিটির একজন সদস্য জানান, ‘জরুরি’ কোনো বিষয়ে আলাপ করতেই বৈঠক ডাকা হয়েছে।

সেক্ষেত্রে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসনে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের দেয়া সময়সীমাসহ দলের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতেই এ বৈঠক ডাকা হয়েছে বলে ইঙ্গিত দেন বিএনপির এ নেতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025