শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

প্রবাসী ভোট: নিবন্ধনের অ্যাপ উদ্বোধন হবে ১৮ নভেম্বর

প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি আগামী ১৮ নভেম্বর উদ্বোধন করবে নির্বাচন কমিশন (ইসি)। তখনই নিবন্ধন করে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন প্রবাসীরা।

রবিবার (৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, প্রবাসী ভোটারদের জন্য আমরা অ্যাপটা লঞ্চ করতে চেয়েছিলাম ১৬ নভেম্বর।

সেটির পরিবর্তে আমরা এখন এটা করব ১৮ নভেম্বর।ইসি সচিব আরও বলেন, মূল কারণটা দুটি। একটা হচ্ছে, ১৬ নভেম্বর হয়ে গেছে রবিবার। রবিবার তো বিশ্বের অধিকাংশ দেশে সাপ্তাহিক ছুটি।

সেটা বিবেচনা করে দেখা গেল, ১৮ নভেম্বর করলে বিষয়টা ভালো হয়। আর এর সঙ্গে আরও একটা বিষয় আছে, ১৮ তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। সেটার জন্যই এই পরিবর্তন।পোস্টাল ব্যালটে এবার অনলাইনে নিবন্ধনের পর ভোট দিতে হবে।

এক্ষেত্রে প্রবাসী, ভোটের দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে যারা থাকবেন, তারাই ভোট দিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025