রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

কৃষকদের কাছ থেকে ৭ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

আসন্ন আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ৭ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে সাড়ে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা, সেদ্ধ চাল ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা। গত বছরের তুলনায় এবার কেজি প্রতি ৪ টাকা বাড়ানো হয়েছে।

আগামী ২০ নভেম্বর থেকে সারাদেশে ধান-চাল সংগ্রহ শুরু হবে, যা চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

অর্থ উপদেষ্টা বলেন, ধান বিক্রি করতে না পারলে কৃষকদের লোকসান গুনতে হয়, আর চাতালের মালিকরা কম দামে ধান কিনে নেয়। এবার সরকার নির্ধারিত দামে ধান-চাল কিনবে, যাতে কৃষক ন্যায্য মূল্য পান।

তিনি আরও বলেন, আমাদের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আছে। আমরা চেষ্টা করছি খাদ্যের প্যাকেজ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে।

খাদ্য উপদেষ্টা আলী ইমাস মজুমদার জানান, কৃষকের স্বার্থ রক্ষায় এবার ধান ও চালের দাম যৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে।

আমরা লক্ষ্যমাত্রা অনুযায়ী সংগ্রহ করতে পারবো বলে আশা করছি।তিনি আরও বলেন, গত বোরো মৌসুমে আমরা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। এবারও সেই সাফল্য অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025