সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
লুটপাটে আ.লীগ সময় নিয়েছিল, কিন্তু বিএনপি নিচ্ছে না: শিবির সভাপতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

থানা ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে থানা ভাঙচুর মামলায় গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ খানকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিশেষ অভিযানে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ফরিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ভাঙচুর ও নাশকতার একাধিক মামলায় জামিনে ছিলেন। ভৈরব থানা ভাঙচুর মামলায় শনিবার সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ভৈরব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, ফরিদ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জনতার ওপর হামলা ও নাশকতার পরিকল্পনাকারী। গতকাল রাতে তাকে থানা ভাঙচুর মামলায় গ্রেফতার করা হয়। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025