শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
নেক আমলের পার্থিব ৫ পুরস্কার :শরিফ আহমাদ আলমডাঙ্গায় নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীসহ নিহত ২, আহত ৩ ‘ফ্যাসিবাদের শেষ ছায়াও দূর হলো’, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের নির্বাচন ভালো হয়েছে, কিন্তু ফলাফল জালিয়াতি করা হয়েছে: আব্দুল হালিম রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে চায় জামায়াত: সেলিম উদ্দিন

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন : প্রেস সচিব

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ফের জোরালোভাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার নেত্রকোনায় এ কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধা ভোগীরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড।

কাজেই এদের কথায় কিছু হবে না। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে।তিনি আরও বলেন, এই সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে। এরই মধ্যে সারাদেশে নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে।

রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। 

মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সঙ্গে ছিলেন।

মতবিনিময় শেষে বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করলে সেটি তিনি উপদেষ্টা বরাবর পৌঁছে দেয়ার আশ্বাস দেন। সব শেষ শহরের মগড়া নদীর পাড়ে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহের পথে রওয়ানা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025