শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীসহ নিহত ২, আহত ৩ ‘ফ্যাসিবাদের শেষ ছায়াও দূর হলো’, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের নির্বাচন ভালো হয়েছে, কিন্তু ফলাফল জালিয়াতি করা হয়েছে: আব্দুল হালিম রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে চায় জামায়াত: সেলিম উদ্দিন জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য: মির্জা ফখরুল রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানা নেই: স্পিকার

শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা

কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পেয়ে আবারও আন্দোলনে নামছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ব্যানারে আগামীকাল শনিবার (৮ নভেম্বর) থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করবেন তারা।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি তুলে ধরা হয়েছে।

এগুলো হলো-
১. সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা,
২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করা এবং
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।আন্দোলনে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি), সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদসহ আরও কয়েকটি শিক্ষক সংগঠন।

দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তাদের লক্ষ্য কমপক্ষে ২০ হাজার শিক্ষককে এই আন্দোলনে অংশগ্রহণ করানো।

এদিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারাও শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025