বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা দেশবাসী অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’:জামায়াত আমির ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও ৫ মোবাইল ছিনতাই নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন ইলন মাস্ক টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছি: ইশরাক

কৃষি গবেষণার মূল লক্ষ্য হোক কৃষকের কল্যাণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের কৃষক যেন সরাসরি উপকৃত হয়, গবেষণা কর্মসূচি প্রণয়নের সময় সেটি অবশ্যই বিবেচনায় রাখতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কৃষি গবেষণার লক্ষ্য হবে কৃষকের কল্যাণ। এতে পর্যায়ক্রমে কৃষক থেকে শুরু করে পুরো জাতি উপকৃত হবে।

বুধবার দুপুরে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আয়োজিত ‘কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া। সভাপতিত্ব করেন বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।

কর্মশালায় বারি’র গবেষণা কার্যক্রম ও সাফল্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহাপরিচালক ড. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মো. মাজহারুল আনোয়ার, পরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, পরিচালক ড. মো. মোখলেসুর রহমান ও পরিচালক ড. মো. আলতাফ হোসেন।

বারি সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে গৃহীত গবেষণা কর্মসূচির মূল্যায়ন এবং অভিজ্ঞতার আলোকে ২০২৫–২৬ সালের নতুন কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ পর্যন্ত বারি বিজ্ঞানীরা বিভিন্ন ফসলের ৬৭৭টি উচ্চফলনশীল (হাইব্রিডসহ) ও রোগ প্রতিরোধক্ষম জাত এবং ৬৭২টি উৎপাদন প্রযুক্তিসহ মোট ১,৩৪৯টি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এসব প্রযুক্তির ফলে দেশে তেলবীজ, ডাল, আলু, সবজি, মসলা ও ফলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025