শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

মোহাম্মদপুরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ এলাকায় ‘হাই হেরিটেজ’ নামে এক বহুতল আবাসিক ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় দ্রুত সময়ের মধ্যে নির্বাপণ হয় আগুন।

বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার পর এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আগুন নির্বাপণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‎ভবনের বাসিন্দারা জানান, ভবনের ২য় তলায় বিদ্যুতের সুইচ বোর্ড থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চতুর্থ তলা পর্যন্ত চলে যায়। প্রচণ্ড ধোঁয়ার কারণে লোকজন আতঙ্কিত হয়ে ভবনের মধ্যে ছোটাছুটি করে এবং কিছু লোক ছাদে চলে যায়। এরপর আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নাসরিন সুলতানা বলেন, মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের কাটাসুর এলাকার এক বহুতল ভবনে আগুন লাগে। বেলা ১১টা ৭ মিনিটে ‘হাই হেরিটেজ’ নামের ভবনটিতে আগুন লাগে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান নাসরিন সুলতানা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025