বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে মৌলভীবাজার পানিতে নিমজ্জিত বেশিরভাগ ধানক্ষেত, দিশেহারা কৃষক ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটির প্রাথমিক সদস্যপদ নেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে দলের নতুন সদস্য হিসেবে গ্রহণ করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর পিতা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নতুন সদস্যকে স্বাগত জানান এবং শহিদ মীর মুগ্ধের ত্যাগ ও পরিবারের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025