বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা দেশবাসী অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’:জামায়াত আমির ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও ৫ মোবাইল ছিনতাই নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন ইলন মাস্ক টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছি: ইশরাক

মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করলো বিএনপি

মাদারীপুর-১ (শিবচর) আসনে মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে তিনি বলেন, গতকাল ৩ নভেম্বর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ২৩৭ সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনের জন্য মনোনয়নপ্রাপ্ত হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়েছিল। তবে অনিবার্য কারণে এ আসনের মনোনয়ন ও মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হয়েছে।

এর আগে সোমবার (৩ নভেম্বর) বিকেলে মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির পক্ষ থেকে কামাল জামান মোল্লাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করার পর মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025