বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম :
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা দেশবাসী অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’:জামায়াত আমির ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও ৫ মোবাইল ছিনতাই নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন ইলন মাস্ক টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছি: ইশরাক

৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি : সারজিস

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারায় ফেরার একটি বড় সুযোগ, তাই মতভেদের মধ্যেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা জরুরি।

সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আগামীর বাংলাদেশে জনগণ কোনো বিদেশি আধিপত্যবাদ মেনে নেবে না উল্লেখ করে সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো নৈতিক অধিকার নেই।

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিয়ে “শাপলা কলি” প্রতীক দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা। তবু আমরা শাপলা কলি নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও যদি এ ধরনের আচরণ চলতে থাকে, তাহলে নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট আরও গভীর হবে। ইসি যদি আগের মতো দলীয় কমিশনে পরিণত হয়, তবে তাদের পরিণতিও হবে পূর্বসূরিদের মতোই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025